ইঁদুরের মাংস খেয়ে চীনে আবার প্লেগে আক্রান্ত হচ্ছে মানুষ, মহামারির সম্ভাবনা

ইঁদুরের মাংস খেয়ে চীনে আবার প্লেগে আক্রান্ত হচ্ছে মানুষ, মহামারির সম্ভাবনা

উত্তরদক্ষিণ । সোমবার, ০৬ জুলাই ২০২০ । ১১:৩৫

করোনাভাইরাস মহামারির মধ্যে এবার আবার সেই চীন থেকেই নতুন করে প্লেগ রোগ ছড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। খবর সিএনবিসির।

জানা গেছে, নর্দার্ন চিনের একটি শহরে দু’জন ইতিমধ্যেই আক্রান্ত হয়েছে বলে সন্দেহ করা হচ্ছে। রবিবারই বিশেষ সতর্কতা জারি করেছে চীন। বায়ানুর নামের ওই জায়গায় সতর্কতা জারি করা হয়েছে।

বায়ানুরের একটি হাসপাতালে শনিবার দু’জনকে প্লেগ আক্রান্ত বলে সন্দেহ করা হয়। ২০২০ সালের শেষ পর্যন্ত এই সতর্কতা জারি থাকবে বলে উল্লেখ করা হয়েছে। স্থানীয় প্রশাসন জানিয়েছে, বর্তমানে ওই শহরে মহামারির আকার ধারণ করার সম্ভাবনা রয়েছে। তাই মানুষকে সতর্ক হতে হবে। অসুস্থ বোধ করলেই হাসপাতালে যেতে হবে।

ল্যাব টেস্ট রেজাল্টে ইতিমধ্যেই ওই দু’জনের প্লেগের উপস্থিতি নিশ্চিত করা হয়েছে। একজনের বয়স ২৭ বছর ও একজন তারই ভাই, যার বয়স ১৭ বছর। এদের দু’জনকে দুটি আলাদা হাসপাতালে ভর্তি করে চিকিৎসা চালানো হচ্ছে।

জানা গেছে, দ্বিতীয় জন ইঁদুরের মাংস খেয়েছিল। তার জেরেই এই রোগে আক্রান্ত হওয়ার ঘটনা ঘটে।ওই দু’জনের সংস্পর্শে এসেছে এমন ১৪৬ জনকে আইসোলেশনে রাখা হয়েছে। এছাড়া সাধারণ মানুষকে ইঁদুরের মাংস খেতে নিষেধ করা হয়েছে।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading