সূচকের সাথে বেড়েছে লেনদেনও
উত্তরদক্ষিণ । সোমবার, ০৬ জুলাই ২০২০ । ১৫:২৪
সোমবার (০৬ জুলাই) সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। এদিন ডিএসইতে আগের দিনের তুলনায় লেনদেনও বেড়েছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) একই চিত্রে লেনদেন শেষ হয়েছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।
সূত্রমতে, সোমবার দিন শেষে ডিএসইর ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ১৩পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৩৯৯৪ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক .৬০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৯২১ পয়েন্টে এবং ডিএসই ৩০ সূচক ৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৩৪২পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ২৯৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৫৭টির, কমেছে ২৩টির এবং অপরিবর্তিত রয়েছে ২১৬টির।
একইসঙ্গে বেড়েছে টাকার পরিমাণে লেনদেন। তবে লেনদেনে অংশ নেয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।
অন্যদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৩২.৭৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১১ হাজার ৩৩৮.৫৪ পয়েন্টে। সিএসইতে এদিন ১১৯টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ৩৬টির দর বেড়েছে, কমেছে ১৬টির আর ৬৭টির দর অপরিবর্তিত রয়েছে। সিএসইতে এদিন লেনদেন হয়েছে ৮৯ কোটি ১৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট।

