সাংবাদিক নুরে আলমের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

সাংবাদিক নুরে আলমের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

উত্তরদক্ষিণ । সোমবার, ০৬ জুলাই ২০২০ । আপডেট ১৭:৫১

‘দৈনিক জনতার আদালত’ পত্রিকার সম্পাদক, বাংলাদেশ সংবাদ সংস্থা বাসসের রাজবাড়ী জেলা প্রতিনিধি ও বাংলাদেশ কৃষক লীগের সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক নুরে আলম সিদ্দিকী হকের বিরুদ্ধে ‘হয়রানীমূলক মিথ্যা’ মামলা দায়েরের প্রতিবাদে ও মামলা প্রত্যাহার দাবিতে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৬ জুলাই) সকালে রাজধানীর তোপখানা রোডে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন এ মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

জনতার আদালত পাঠক ফোরাম, ঢাকা’র উদ্যোগে আয়োজিত মানববন্ধনে রাজধানী ঢাকার বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশগ্রহণ করেন। এসময় এক সমাবেশে বক্তৃতা করেন নুরুল ইসলাম বাদশা, সাগর হোসেন চৌধুরী, পিয়াল, নাহার আক্তার, মোহাম্মদ শাহীন, মো. সোহেল প্রমুখ।

বক্তারা বলেন, নুরে আলম সিদ্দিকী হক সাংবাদিকতার পাশাপাশি রাজনীতির সাথেও জড়িত। দীর্ঘ সময় ধরে তিনি মানুষের সাহায্য সহযোগিতা করে আসছেন। এলাকায় তার ঈর্ষণীয় জনপ্রিয়তা রয়েছে। তাকে হয়রানী ও অপদস্থ করতে একটি কুচক্রী মহলের মদদে তার বিরুদ্ধে সাজানো মামলা করা হয়েছে। যা ভিত্তিহীন। অবিলম্বে এই মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে।

বিভিন্ন সূত্রে জানা গেছে, গত ১৮ জুন তারিখে রাজবাড়ীর কালুখালী উপজেলার মৃগী এলাকা থেকে স্থানীয় আওয়ামী লীগ নেতাকে অপহরণ করে দুর্বৃত্তরা। বিষয়টি জেনে সঙ্গে সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিবাদ করেন নুরে আলম সিদ্দিকী হক। পরে ওই দিনই তাকে ছেড়ে দেয়া হয়। এরই জের ধরে একটি কুচক্রী মহলের মদদে জনৈক ব্যক্তি তার মেয়েকে অপহরণ করা হয়েছে- এমন অভিযোগে নুরে আলম সিদ্দিকী হককে জড়িয়ে কালুখালী থানায় মামলা করেন। এ মামলার প্রতিবাদে বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন ও ব্যক্তি তীব্র ঘৃণা প্রকাশ করেন। সভা সমাবেশ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেছেন, যাকে অপহরণের নাটক সাজানো হয়েছিল, সেই মেয়েটি নিজেই আদালতে হাজির হয়ে জানিয়েছে, তাকে কেউ অপহরণ করেনি। নুরে আলম সিদ্দিকী হক নির্দোষ। তার পরও মামলা থেকে সাংবাদিক নুরে আলম সিদ্দিকীকে অব্যাহতি দেয়া হয়নি। বরং তাকে হয়রানির পায়তারা চলছে এখনও।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading