ফ্লোরিডায় মানুষের মগজ খেকো ‘অ্যামিবার’র সন্ধান!

ফ্লোরিডায় মানুষের মগজ খেকো ‘অ্যামিবার’র সন্ধান!

উত্তরদক্ষিণ । সোমবার, ০৬ জুলাই ২০২০ । আপডেট ১৯:২৫

মার্কিন স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা বলছেন, তারা দেশটির ফ্লোরিডা অঙ্গরাজ্যে এমন এক বিরল জাতের ‘অ্যামিবা’ খুঁজে পেয়েছেন, যেগুলো মানুষের মাথায় ঢুকে মগজ খেয়ে ফেলে।

ফ্লোরিডা স্বাস্থ্য বিভাগ বলছে, ইতোমধ্যে এক ব্যক্তি ‘নিগলেরিয়া ফাওলেরি’ নামের ওই এককোষী প্রাণীর সংস্পর্শে এসেছেন। ওই আণুবীক্ষণিক এক-কোষী অ্যামিবা মগজে সংক্রমণ ঘটিয়ে থাকে এবং এটা সাধারণত প্রাণঘাতী হয়। খবর বিবিসি’র।

সোমবার (৬ জুলাই) গরম মিষ্টি পানিতে বাস এই অ্যামিবা নাকের ভেতর দিয়ে মানুষের দেহে ঢোকে। তবে এটা একজন থেকে আরেকজনের দেহে ছড়ায় না বলে কর্মকর্তারা বলছেন।

আমেরিকার দক্ষিণাঞ্চলে সংক্রমণের ঘটনা ঘটলেও ফ্লোরিডাতে এটা বেশ বিরল। ১৯৬২ সালের পর থেকে এ পর্যন্ত মোট ৩৭ জন নিগলেরিয়া ফাওলেরি অ্যামিবায় আক্রান্ত হয়েছেন। এই বিপজ্জনক অ্যামিবার ব্যাপারে স্বাস্থ্য বিভাগ ফ্লোরিডার হিলসবরা কাউন্টির বাসিন্দাদের সতর্ক করে দিয়েছে।

তারা জনগণকে বলছেন, জলের কল বা অন্য কোনও উৎস থেকে পানি যেন কোনও মতেই নাকে প্রবেশ না করে। এই অ্যামিবায় যারা আক্রান্ত হয়, তাদের মধ্যে জ্বর, মাথা ঘোরা, মাথাব্যথা এবং বমির উপসর্গ দেখা যায়। পাশাপাশি তাদের ঘাড় শক্ত হয়ে যায় এবং এক সপ্তাহ সময়ের মধ্যেই রোগী মারা যায়!

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading