করোনা আক্রান্ত নীলফামারীর মেয়রকে হেলিকপ্টারে ঢাকায় এনেছে বিমান বাহিনী
উত্তরদক্ষিণ । সোমবার, ০৬ জুলাই ২০২০ । আপডেট ২১:৫৫
করোনা আক্রান্ত নীলফামারীর পৌর মেয়র দেওয়ান কামাল আহমেদকে উন্নত চিকিৎসার জন্য বিমান বাহিনীর হেলিকপ্টারে ঢাকায় আনা হয়েছে বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর)।
সোমবার (৬ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পৌর মেয়র দেওয়ান কামাল আহমেদকে নিয়ে হেলিকপ্টারটি সৈয়দপুর থেকে ঢাকায় পৌঁছে। সেখান থেকে তাকে অ্যাম্বুলেন্সে বাংলাদেশ বিশেষায়িত হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
গত রবিবার (৫ জুলাই) নীরফামারীর সিভিল সার্জন পৌর মেয়রের করোনা আক্রান্তের খবর নিশ্চিত করেন। প্রাথমিকভাবে তিন সুস্থ ছিলেন এবং বাড়িতেই আইসোলেশনে ছিলেন। পরে অবস্থার অবনতি হলে তাকে বিমান বাহিনীর উদ্যোগে ঢাকায় আনা হয়।

