কুষ্টিয়ায় দু’দল গ্রামবাসীর সংঘর্ষ : নিহত ১, পুলিশসহ আহত ৩০

কুষ্টিয়ায় দু’দল গ্রামবাসীর সংঘর্ষ : নিহত ১, পুলিশসহ আহত ৩০

উত্তরদক্ষিণ । মঙ্গলবার, ০৭ জুলাই ২০২০ । আপডেট ১০:২২

কুষ্টিয়ার কুমারখালীতে দু’দল গ্রামবাসীর মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে বিল্লাল হোসেন (৫০) নামে একজন নিহত হয়েছেন।

সোমবার (৬ জুলাই) বেলা ১১টার দিকে উপজেলার পান্টি ইউনিয়নের সান্দিয়ারা গ্রামে সংঘর্ষের এ ঘটনা ঘটে। এসময় ৬ পুলিশ সদস্যসহ উভয় পক্ষের অনন্ত ৩০ জন আহত হয়েছেন।

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, স্থানীয় সান্দিয়ারা বাজারে আধিপত্য বিস্তার ও পূর্ব বিরোধের জেরে দু’দল গ্রামবাসী সংঘর্ষে জড়িয়ে পড়ে। এসময় উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে একে অপরের ওপর হামলা চালায়। দুই পক্ষই ইট-পাটকেল নিক্ষেপ ও ধাওয়া-পাল্টা ধাওয়ায় জড়িয়ে পড়ে। খবর পেয়ে কুমারখালী থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাঠিচার্জ করে উভয়পক্ষকে ছত্রভঙ্গ করে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। প্রায় ঘণ্টাব্যাপী চলা সংঘর্ষে একজন নিহত এবং পুলিশসহ অন্তত উভয়পক্ষের ৩০ জন আহত হন।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading