লাদাখে সংঘাত : বড় সিদ্ধান্ত নিতে চলেছেন আমির খান
উত্তরদক্ষিণ । মঙ্গলবার, ০৭ জুলাই ২০২০ । আপডেট ১৫:৫৫
সম্প্রতি পূর্ব লাদাখের গালওয়ান উপত্যকায় সীমান্ত নিয়ে ইন্ডিয়া এবং চীনের মধ্যে ঘটে যাওয়া সংঘাত এবং চলমান উত্তেজনার জেরে এবার বড় সিদ্ধান্ত নিতে চলেছেন বলিউড তারকা আমির খান।
শোনা যাচ্ছে, আমির-কারিনা অভিনীত বহুল প্রতীক্ষিত ছবি ‘লাল সিং চাড্ডা’-র লাদাখে শুটিং আপাতত স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছেন আমির এবং তাঁর টিম। খবর আনন্দবাজার পত্রিকার।
জানা গেছে, ‘লাল সিং চাড্ডা’-র প্রযোজনার দায়িত্ব আমির কান এবং তাঁর স্ত্রী কিরণ রাও-এর। করোনার ফলে শুটিং পিছিয়ে যাওয়ায় ইতিমধ্যেই বিরাট অঙ্কের ক্ষতি হয়েছে তাঁদের। লাদাখে ছবির একটি বিরাটঅংশের শুট হওয়ারও কথা ছিল। কিন্তু এই মুহূর্তে যা অবস্থা তাতে লাদাখে শুটিং করা সমীচীন হবে না বলেই মনে করছে আমিরের টিম। তবে লাদাখের বদলে ছবির শুটিং শিডিউল বদলে হতে পারে কার্গিলে।
শোনা যাচ্ছে, ইতিমধ্যেই নাকি ছবিটির পরিচালক অদ্বৈত চন্দনের সঙ্গে কথা বলেছেন আমির। শুধু সীমান্ত সঙ্ঘাতই নয়, দেশ জুড়ে যেভাবে করোনা সংক্রমণ বেড়ে চলেছে তাতে শুটিং শুরু করা ঠিক হবে কিনা সে বিষয়েও কথাবার্তা হয়েছে বলে জানা গেছে।

