করোনায় ভ্রমণ বিধিনিষেধ তুলে নিন: ইমরান খান

করোনায় ভ্রমণ বিধিনিষেধ তুলে নিন: ইমরান খান

উত্তরদক্ষিণ । মঙ্গলবার, ০৭ জুলাই ২০২০ । আপডেট ২১:২০

উন্নয়নশীল দেশগুলোর নাগরিকদের ওপর আরোপিত ভ্রমণ বিধিনিষেধগুলো ‘বৈষম্যমূলক’ উল্লেখ করে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান এগুলোকে প্রত্যাহার করার আহ্বান জানিয়েছেন।

পাকিস্তানসহ অন্যান্য উন্নয়নশীল দেশের নাগরিকদের ওপর এসব নিষেধাজ্ঞা তুলে নেয়ার জন্য তিনি বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে উপযুক্ত ভূমিকা রাখতে বলেছেন বলে গালফ নিউজ ও বিবিসি খবর দিয়েছে।

করোনাভাইরাস সংক্রান্ত বিধিনিষেধ তুলে তার জায়গায় বৈষম্যহীন ও উপাত্ত-ভিত্তিক ব্যবস্থা চালু করার জন্য তিনি স্বাস্থ্য সংস্থার মহাপরিচালককে পরামর্শ দেন। ইমরান খান বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধানের সাথে এক ভিডিও কনফারেন্সে এসব কথা বলেন। সূত্র: বিবিসি।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading