নাটোর ও নওগাঁয় বন্যা পরিস্থিতি স্থিতিশীল
উত্তরদক্ষিণ । মঙ্গলবার, ০৭ জুলাই ২০২০ । আপডেট ২১:১০
নাটোর ও নওগাঁ জেলায় বন্যা পরিস্থিতি আগামী ২৪ ঘণ্টায় স্থিতিশীল থাকতে পারে।
দেশের ১০১টি পানি সমতল স্টেশনের মধ্যে হ্রাস ৬৩টির এবং ৩৭টি স্টেশনের পানির বৃদ্ধি পেয়েছে। অপরিবর্তিত রয়েছে ১টির এবং বিপদসীমার উপরে রয়েছে ৮টি।
মঙ্গলবার (৭ জুলাই) বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ব্রহ্মপুত্র-যমুনা নদ নদীসমূহের পানি সমতল হ্রাস পাচ্ছে, যা আগামী ৪৮ ঘণ্টায় পর্যন্ত অব্যাহত থাকতে পারে। গঙ্গা ও পদ্মা নদীর পানি সমতল হ্রাস পাচ্ছে, যা আগামী ২৪ ঘণ্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে।
অন্যদিকে, আপার মেঘনা অববাহিকার প্রধান নদীসমূহের সমতল হ্রাস পাচ্ছে, যা আগামী ২৪ ঘণ্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে। আগামী ২৪ ঘণ্টায়য় সিরাজগঞ্জ, রাজবাড়ি, ফরিদপুর, মুন্সীগঞ্জ ও শরীয়তপুর জেলার বন্যা পরিস্থিতি স্থিতিশীল থাকতে পারে। গত ২৪ ঘণ্টায় সারাদেশে উল্লেখযোগ্য বৃষ্টিপাত হয়েছে বগুড়ায় ৯৫ মিলিমিটার এবং জারিয়াঞ্জাইলে ৩৩ মিলিমিটার। সূত্র: বাসস।

