ভূরুঙ্গামারীতে গরু ব্যবসায়ীদের হামলায় বিজিবি সদস্য আহত

ভূরুঙ্গামারীতে গরু ব্যবসায়ীদের হামলায় বিজিবি সদস্য আহত

উত্তরদক্ষিণ । বুধবার, ০৮ জুলাই ২০২০ । আপডেট ১১:৩৪

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বিজিবি সদস্যদের ওপর গরু ব্যবসায়ীদের হামলার ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (০৭ জুলাই) সকালে ভূরুঙ্গামারী সরকারি হাসপাতাল রোডের সাদ্দাম মোড়ে লালমনিরহাট বিজিবি ১৫ ব্যাটালিয়নের আওতাধীন ভূরুঙ্গামারী উপজেলার বাগভান্ডার বিজিবি ক্যাম্পের টহলরত ছয় সদস্যের ওপর এই হামলার ঘটনা ঘটে।

সোমবার রাতে ভূরুঙ্গামারীতে পুলিশের হাতে ভারতীয় ৪টি গরুসহ ৫ ব্যবসায়ীকে আটকের ঘটনায় মঙ্গলবার সকালে গরু ব্যবসায়ীদের হামলার শিকার হন বিজিবির ওই সদস্যরা।

এ ঘটনায় বিজিবির এক গোয়েন্দা সদস্য গুরুতর আহত হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য লালমনিরহাট জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

জানা যায়, মঙ্গলবার (৭ জুলাই) সকালে ভূরুঙ্গামারী সরকারি হাসপাতাল রোডের সাদ্দাম মোড়ে লালমনিরহাট বিজিবি ১৫ ব্যাটালিয়নের আওতাধীন ভূরুঙ্গামারী উপজেলার বাগভান্ডার বিজিবি ক্যাম্পের টহলরত ছয় সদস্যের ওপর গরু ব্যবসায়ীরা অতর্কিত হামলা চালায়। হামলায় একজন বিজিবি সদস্যের হাত ভেঙে যায় এবং অপর এক বিজিবি সদস্যের একটি মোবাইল ফোন খোয়া যায়।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading