১৪ দলের মুখপাত্র হলেন আমির হোসেন আমু

১৪ দলের মুখপাত্র হলেন আমির হোসেন আমু

উত্তরদক্ষিণ । বুধবার, ০৮ জুলাই ২০২০ । আপডেট ১১:৫০

আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের মুখপাত্রের দায়িত্ব পেয়েছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু।

বুধবার (০৮ জুলাই) জাতীয় সংসদ ভবন এলাকায় সরকারি বাসভবন থেকে দেওয়া এক ভিডিও বার্তায় এ কথা জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

তিনি জানান, ১৪ দলের শরিক নেতাদের সম্মতিক্রমে আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমির হোসেন আমুকে এ দায়িত্ব দেন। আমু তার দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা ও প্রজ্ঞা দিয়ে এ দায়িত্ব পালনে যথাযথ ভূমিকা পালন করবেন বলে শেখ হাসিনা আশাবাদ ব্যক্ত করেছেন বলে ওবায়দুল কাদের উল্লেখ করেন।

প্রসঙ্গত, ১৪ দলের সাবেক মুখপাত্র ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিমের মৃত্যুর পর তাঁর স্থলাভিষিক্ত হলেন এই বর্ষিয়ান রাজনীতিবিদ।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading