উখিয়ায় ‘বন্দুকযুদ্ধে’ ৩ রোহিঙ্গা নিহত, ৩ লাখ ইয়াবা উদ্ধার

উখিয়ায় ‘বন্দুকযুদ্ধে’ ৩ রোহিঙ্গা নিহত, ৩ লাখ ইয়াবা উদ্ধার

উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২০ । আপডেট ১০:৫০

বিজিবির সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ কক্সবাজারের উখিয়ায় ৩ রোহিঙ্গা ‘মাদক কারবারি’ নিহত হয়েছেন। এ সময় ৩ লাখ পিস ইয়াবা ও অস্ত্র উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে বিজিবি।

বৃহস্পতিবার (০৯ জুলাই) ভোর ৪টার দিকে উখিয়ার রাজাপালং ইউনিয়নের তুলাতলি এলাকায় এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।

নিহতরা হলেন- নূর আলম (৪৫), মো. হামিদ (২৫) ও নাজির হোসেন (২৫)। ৩ জনই উখিয়ার বালুখালিসহ বিভিন্ন ক্যাম্পের বাসিন্দা।

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন, কক্সবাজার-৩৪ বিজিবির অধিনায়ক আলী হায়দার আজাদ আহম্মেদ। এ বিষয়ে বিস্তারিত প্রেস ব্রিফিং করে জানিয়ে দেয়া হবে বলেও জানান তিনি।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading