ইন্ডিয়ান সামরিক বাহিনীতে ফেসবুকসহ ৮৯ অ্যাপ নিষিদ্ধ ঘোষণা

ইন্ডিয়ান সামরিক বাহিনীতে ফেসবুকসহ ৮৯ অ্যাপ নিষিদ্ধ ঘোষণা

উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২০ । আপডেট ১১:৩৩

ইন্ডিয়ান সামরিক বাহিনীতে ফেসবুকসহ ৮৯টি অ্যাপ ব্যবহার নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার (০৯ জুলাই) এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে ইন্ডিয়ান সংবাদমাধ্যম নিউজ ১৮।

খবরে বলা হয়, ইতোমধ্যেই যারা এসব অ্যাপ ব্যবহার করছেন তাদের এসব সোশ্যাল মিডিয়া থেকে নিজেদের অ্যাকাউন্টগুলো ডিলিট করে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে।

নির্দেশনা অনুযায়ী, সামরিক বাহিনীর সদস্যদের কাছে থাকা স্মার্টফোনে ফেসবুকের মতো যেসব সোশ্যাল নেটওয়ার্কিং অ্যাপ রয়েছে তা ডিলিট করে দিতে হবে। এর মধ্যে থাকছে টিনডার, কাউচ সার্ফিং এমনকি খবরের অ্যাপ ডেইলি হান্ট-ও।

তবে নিষিদ্ধ ঘোষিত ৮৯ অ্যাপের তালিকায় অবশ্য ইউটিউব ও হোয়াটস অ্যাপ-এর নাম নেই। অর্থাৎ এগুলো ব্যবহার করা যাবে। যেসব সোশ্যাল অ্যাকাউন্ট মুছে ফেলতে হবে কর্মীদের সেগুলোর মধ্যে রয়েছে ফেসবুক, ইনস্টাগ্রাম, স্ন্যাপচ্যাট, হাইক, ট্রু কলার, টিনডারের মতো জনপ্রিয় অ্যাপ।

একদিকে চীন অন্যদিকে পাকিস্তান। সীমান্তে দুই প্রতিবেশীর সঙ্গে উত্তেজনার মধ্যেই এমন পদক্ষেপ নিলো ইন্ডিয়ান বাহিনী।

নিউজ ১৮’র খবরে বলা হয়, গোয়েন্দা সংস্থাগুলোর কাছ থেকে বিশেষ বার্তা পেয়েই আপাতত সামরিক বাহিনীতে সোশ্যাল মিডিয়ার রাশ টানতে চাইছে দিল্লি।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading