দ. কোরিয়ার রাজধানী সিউলের মেয়রের মরদেহ উদ্ধার

দ. কোরিয়ার রাজধানী সিউলের মেয়রের মরদেহ উদ্ধার

উত্তরদক্ষিণ । শুক্রবার, ১০ জুলাই ২০২০ । আপডেট ১০:৩০

নিখোঁজ হওয়ার সাত ঘণ্টা পর দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলের মেয়র পার্ক ওন সুন-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। খবর আল জাজিরার।

বৃহস্পতিবার (০৯ জুলাই) দিবাগত মধ্যরাতে উত্তর সিউলে মনোরম পাহাড়ি একটি রেস্তোরাঁর কাছে মরদেহটি খুঁজে পাওয়া গেছে। তবে তার মৃত্যুর কারণ সম্পর্কে কিছু জানা যায়নি বলে জানিয়েছে পুলিশ।

খবরে বলা হয়েছে, পার্কের ব্যক্তিগত সচিবদের একজন বুধবার মেয়রের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ দায়ের করেছেন। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে তিনি তার অফিসিয়াল বাসা থেকে বেরিয়ে যান। তারপর আর ফেরেননি। সন্ধ্যার দিকে তার মেয়ে থানায় অভিযোগ দায়ের করেন। পরবর্তীতে পুলিশ অনুসন্ধান চালিয়ে রাতে তার মৃতদেহ উদ্ধার করে।

মেয়র নিঁখোজের পর ছয় শতাধিক পুলিশ ও উদ্ধারকর্মী তাকে খুঁজে পেতে চেষ্টা করছিলেন। ওই পার্কে তার মোবাইলের সিগনাল পেয়ে সেখানে কুকুরসহ বিশাল বাহিনী নিয়ে খোঁজ চালান।

প্রায় এক কোটি লোকের নগরের মেয়র হিসেবে পার্ক দক্ষিণ কোরিয়ার অন্যতম প্রভাবশালী রাজনীতিবিদ এবং করোনা ভাইরাস মহামারির প্রতিক্রিয়াতে ব্যাপক ইতিবাচক ভূমিকা পালন করেছিলেন। বিশিষ্ট মানবাধিকার কর্মী ও আইনজীবী পার্ক ২০১১ সাল থেকে সিওলের মেয়র ছিলেন, লিঙ্গ সমতার আন্দোলনের জন্য তিনি জনপ্রিয় ছিলেন।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading