স্বাস্থ্যবিধি মেনে দেশের ক্রীড়াঙ্গন খুলে দেয়ার ভাবনা

স্বাস্থ্যবিধি মেনে দেশের ক্রীড়াঙ্গন খুলে দেয়ার ভাবনা

উত্তরদক্ষিণ । শুক্রবার, ১০ জুলাই ২০২০ । আপডেট ১০:১৫

করোনাভাইরাস মহামারীর প্রেক্ষাপটে তিন মাস ধরে বন্ধ হয়ে থাকা দেশের ক্রীড়াঙ্গন ‘স্বাস্থ্য মন্ত্রাণালয়ের মতামত সাপেক্ষে’ ধীরে ধীরে খোলার ইঙ্গিত দিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল।

বৃহস্পতিবার (০৯ জুলাই) যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এক জরুরি সভায় প্রতিমন্ত্রীর বক্তব্যে এই ইংগিত আসে।

তাকে উদ্ধৃত করে মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, “স্বাস্থ্য অধিদপ্তর তথা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মতামত সাপেক্ষে দেশের খেলাধুলা ও প্রশিক্ষণ কার্যক্রম পুনরায় চালু করার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।”

খেলোয়াড়দের স্বাস্থ্য সুরক্ষার বিষয়টিতে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ক্রীড়াঙ্গন খুলে দিতে আগামী সপ্তাহে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সঙ্গে আলোচন করা হবে বলেও জানান প্রতিমন্ত্রী রাসেল। সূত্র – বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading