কন্যা সন্তানের মা হলেন এলভিন

কন্যা সন্তানের মা হলেন এলভিন

উত্তরদক্ষিণ । শুক্রবার, ১০ জুলাই ২০২০ । আপডেট ১৩:২৮

মা হয়েছেন ছোট পর্দার অভিনেত্রী তাসনুভা এলভিন। বৃহস্পতিবার (০৯ জুলাই) বিকেল সাড়ে ৫টায় রাজধানীর একটি হাসপাতালে কন্যা সন্তানের জন্ম দেন তিনি। বর্তমানে মা-মেয়ে দুজনেই সুস্থ আছেন।

২০১০ সালে লাক্স প্রতিযোগিতার মধ্য দিয়ে শোবিজ অঙ্গনে পা রাখেন তাসনুভা এলভিন। পরবর্তীতে বিজ্ঞাপন ও নাটকে সরব হন তিনি।

টেলিভিশন মিডিয়ার এই পরিচিত মুখ পারিবারিকভাবে ২০১৭ সালের ২৬ মার্চ ফাহাদ রিয়াজীকে বিয়ে করেন। বিয়ের পর থেকে নিয়মিতভাবেই সংসার সামলিয়ে অভিনয় করে যাচ্ছেন তাসনুভা এলভিন। এবার তাদের সুখের সংসারে ঘর আলোকিত করে এলো কন্যাশিশু।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading