করোনায় ফরিদপুর জেলা পরিষদের চেয়ারম্যানের মৃত্যু
উত্তরদক্ষিণ । শুক্রবার, ১০ জুলাই ২০২০ । আপডেট ১৪:০০
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ফরিদপুর জেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মো. লোকমান হোসেন মৃধা শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৭ বছর।
শুক্রবার (১০ জুলাই) বেলা ১১টার দিকে রাজধানীর শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন, ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার।
লোকমান হোসেন ফরিদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও রেড ক্রিসেন্ড সোসাইটির সভাপতির দায়িত্বে ছিলেন।
গত ২২ জুন তার শরীর খারাপ হলে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে ২৩ জুন তার করোনা ধরা পড়ে। গত ২৪ জুন ঢাকার শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালে ভর্তি করা হয়।

