অবশেষে মাস্ক পরলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

অবশেষে মাস্ক পরলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

উত্তরদক্ষিণ । রবিবার, ১২ জুলাই ২০২০ । ০৮:৫৯

বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের এই ভয়াবহ পরিস্থিতির মধ্যেও মাস্ক পরার বিপক্ষে ছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ জন্য তিনি ডেমোক্রেট প্রতিদ্বন্দ্বী জো বাইডেনকে নিয়ে ব্যাঙ্গও করেছেন।

তবে প্রথমবারের মতো জনসম্মুখে এবার মুখে মাস্ক পরতে দেখা গেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে।

এ নিয়ে বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, ওয়াশিংটনের বাইরে ওয়াল্টার রিড সামরিক হাসপাতাল পরিদর্শন করতে গিয়েছিলেন প্রেসিডেন্ট ট্রাম্প। সেখানে তিনি আহত সৈনিক এবং স্বাস্থ্যকর্মীদের সঙ্গে সাক্ষাৎ করেছেন।

মাস্ক পরে হোয়াইট থেকে বের হওয়ার সময়ও তিনি বলেন, আমি বরাবরই মাস্কের বিরুদ্ধে। কিন্তু আমার মতে, সেটার জন্য একটা নির্দিষ্ট সময় এবং স্থান রয়েছে। এর আগে ট্রাম্প বলেছিলেন যে, তিনি মাস্ক পরবেন না।

তবে শনিবার এক বিবৃতিতে ট্রাম্প বলেন, আমি মনে করি যখন আপনি হাসপাতালে থাকবেন, বিশেষ করে এরকম নির্দিষ্ট অংশে, যখন আপনার অনেক সৈনিক এবং মানুষজনের সঙ্গে কথা বলতে হবে, যাদের কেউ কেউ মাত্রই অপারেশন টেবিল থেকে ফিরেছেন, তখন মাস্ক পরা খুব ভালো একটা ব্যাপার।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading