দেশের ২৭৫টি স্থানীয় সংবাদপত্র বন্ধ

দেশের ২৭৫টি স্থানীয় সংবাদপত্র বন্ধ

উত্তরদক্ষিণ । রবিবার, ১২ জুলাই ২০২০ । ০৯:১৫

দেশের উপজেলা, জেলা ও বিভাগীয় শহর থেকে প্রকাশিত ৪৫৬টি স্থানীয় সংবাদপত্রের মধ্যে ২৭৫টি (৬০.৩১%) সম্পূর্ণভাবে বন্ধ হয়ে গেছে। বাংলাদেশ ইন্ডিপেন্ডেন্ট জার্নালিস্টস নেটওয়ার্ক (বিআইজেএন) এর এক জরিপ এ তথ্য উঠে এসেছে।

শনিবার (১১ জুলাই) এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

সংবাদ সম্মেলনে মূল প্রতিপাদ্য উপস্থাপন করেন সংগঠনটির প্রধান সমন্বয়কারী আমীর খসরু। তিনি বলেন, দেশের ৩৪ টি জেলার ৪৫৬ টি স্থানীয় সংবাদপত্রের ওপর সম্প্রতি জরিপ চালানো হয়। জরিপের ফলাফলে এ তথ্য উঠে আসে।

জরিপের প্রতিবেদনে উল্লেখ করা হয়, মার্চের করোনা সংক্রমণ শুরুর পর থেকে প্রায় সব স্থানীয় সংবাদপত্র পুরোপুরি কিছুদিনের জন্য বন্ধ হয়ে যায়। এরপরে এসব কাগজের মধ্য থেকে উল্লিখিত সংখ্যক সংবাদপত্র নিয়মিত এবং অনিয়মিতভাবে প্রকাশ করা হচ্ছে। কমপক্ষে ছয়টি জেলায় কোনো সংবাদপত্র আর প্রকাশ করা সম্ভব হয়নি।

আমীর খসরু বলেন, সংবাদপত্রগুলো বন্ধ হয়ে যাওয়ায় প্রধান কারণ বিজ্ঞাপন বন্ধ হয়ে যাওয়া। একারণে স্থানীয় পর্যায়ের অনেক তথ্য আর উঠে আসছে না। স্থানীয় অধিকাংশ সংবাদ জাতীয় পত্রিকার জায়গা পায়না। ফলে স্থানীয় পত্রিকার মাধ্যমে এই তথ্য প্রবাহ সচল থাকে। কিন্তু এখন পত্রিকাগুলো বন্ধ হওয়ায় দুর্নীতিবাজদের ভীতি কমে এসেছে।

এক প্রশ্নের জবাবে আমীর খসরু বলেন, করোনাকালের আগের থেকে এখন সংবাদপত্রের স্বাধীনতা কমে গিয়েছে আবার স্থানীয় পত্রিকাগুলো বন্ধ হওয়ায় তথ্যপ্রবাহের একটা ঘাটতি দেখা দিয়েছে।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading