রবিবার ১২ ঘণ্টা গ্যাস বন্ধ থাকবে রাজধানীর বিভিন্ন এলাকায়

রবিবার ১২ ঘণ্টা গ্যাস বন্ধ থাকবে রাজধানীর বিভিন্ন এলাকায়

উত্তরদক্ষিণ । রবিবার, ১২ জুলাই ২০২০ । ১০:১৫

রবিবার (১২ জুলাই) সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত মোট ১২ ঘণ্টা রাজধানীর বিভিন্ন এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে বলে জানা গেছে।

রাজধানীর শহীদ তাজউদ্দীন অ্যাভিনিউয়ের উভয় পাশের এলাকা, মহাখালী ডিওএইচএস, পূর্ব নাখালপাড়া, ঢাকা ক্যান্টনমেন্ট আবাসিক এলাকা, বনানী ও আশেপাশের এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

তিতাস গ্যাস-এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে রুট অ্যালাইনমেন্টের মধ্যে থাকা পাইপলাইনগুলো প্রতিস্থাপন বা অপসারণ প্রকল্পের দ্বিতীয় ট্র্যাঞ্চের কাজ চলছে। এর প্রথম পর্যায়ে বনানী রেলস্টেশন থেকে মহাখালী বাস টার্মিনাল পর্যন্ত গ্যাস পাইপলাইন স্থানান্তর ও গ্রাহক সংযোগ প্রতিস্থাপন করা হবে। এজন্য ওইসব এলাকার বাণিজ্যিক, সিএনজি ও আবাসিক শ্রেণির গ্রাহকদের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading