বার্সার জয়, অপেক্ষার পালা বাড়লো রিয়ালের

বার্সার জয়, অপেক্ষার পালা বাড়লো রিয়ালের

উত্তরদক্ষিণ । রবিবার, ১২ জুলাই ২০২০ । ১০:০৮

স্প্যানিশ লা লিগায় শনিবার রাতে রিয়াল ভালাদোলিদের মুখোমুখি হয় বার্সেলোনা। আর্তুরো ভিদালের গোলে এ ম্যাচে ১-০ ব্যবধানের প্রত্যাশিত জয়টিই পেয়েছে কিকে সেতিয়েনের শিষ্যরা।

শনিবার ভালাদোলিদের বিপক্ষে ম্যাচের ১৫ মিনিটেই এগিয়ে যায় বার্সেলোনা। এ সময় লিওনেল মেসির বাড়িয়ে দেওয়া বল থেকে গোল করে দলকে এগিয়ে নেন ভিদাল। বাকি সময়ে অবশ্য আর কোনো গোল হয়নি। তাতে ভিদালের করা গোলটিই ম্যাচের ভাগ্য বদলে দেয়। বার্সাকে পাইয়ে দেয় পূর্ণ ৩ পয়েন্ট।

বার্সার জয়ে রিয়ালের অপেক্ষার পালা বাড়লো। অর্থাৎ সোমবার গ্রানাডার বিপক্ষে জিতলেও রিয়ালের শিরোপা জয় নিশ্চিত হবে না।

এই জয়ে ৩৬ ম্যাচ থেকে বার্সেলোনার সংগ্রহ ৭৯ পয়েন্ট। ৩৫ ম্যাচ থেকে রিয়ালের সংগ্রহ ৮০ পয়েন্ট।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading