জাপান সাগরে যুক্তরাষ্ট্রের যুদ্ধ বিমান তাড়িয়ে দিল রাশিয়া

জাপান সাগরে যুক্তরাষ্ট্রের যুদ্ধ বিমান তাড়িয়ে দিল রাশিয়া
রাশিয়ান জেট

উত্তরদক্ষিণ । রবিবার, ১২ জুলাই ২০২০ । ২৩:৫৯

রাশিয়ার যুদ্ধবিমান শনিবার জাপান সাগরে যুক্তরাষ্ট্রের বিমান বাহিনীর একটি পর্যবেক্ষণ বিমান আরসি-১৩৫ তাড়া করেছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রনালয় সূত্রে এ কথা জানিয়েছে সেদেশের বার্তা সংস্থা তাস।

মন্ত্রনালয়ের এক বিবৃতিতে বলা হয়, রাশিয়ান আকাশসীমা নিয়ন্ত্রণ ব্যবস্থা জাপান সাগরের আন্তর্জাতিক জলসীমা থেকে রুশ সীমান্তের দিকে উড়ে আসা বিমানটি শনাক্ত করেছে।
রাশিয়ান স্যু-৩৫ এস এবং মিগ-৩১বিএম যুদ্ধবিমান যুক্তরাষ্ট্রের বিমানটি শনাক্ত করে এবং নিরাপদ দূরত্বে থেকে রুশ সীমান্ত থেকে বিমানটি তাড়িয়ে দেয়।

প্রতিরক্ষা মন্ত্রনালয় বলেছে, আন্তর্জাতিক জলসীমা ব্যবহারে তাদের যুদ্ধবিমান কড়াকড়িভাবে আইন মেনে চলে।

তথ্য ও ছবি : তাস

SekFaruk

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading