রাতে লকাপেই ছিলেন ডা. সাবরিনা, রিমান্ডের জন্য আদালতে নেয়া হবে আজ

রাতে লকাপেই ছিলেন ডা. সাবরিনা, রিমান্ডের জন্য আদালতে নেয়া হবে আজ

উত্তরদক্ষিণ । সোমবার, ১৩ জুলাই ২০২০ । ০৯:২০

করোনা রিপোর্ট কেলেঙ্কারিতে অভিযুক্ত জেকেজির চেয়ারম্যান ডা. সাবরিনা আরিফ চৌধুরী ওরফে ডা. সাবরিনা শারমিন হুসাইনকে রিমান্ডের জন্য সোমবার (১৩ জুলাই) আদালতে নেয়া হবে বলে জানা গেছে।

এ নিয়ে তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীমুর রশীদ তালুকদার গণমাধ্যমকে জানান, আদালতের সময় শেষ হয়ে যাওয়ায় ভুয়া রিপোর্টের মামলায় ডা. সাবরিনাকে গতরাতে থানার লকাপেই কাটাতে হয়েছে। সোমবার (১৩ জুলাই) সকালে তাকে রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হবে।

এর আগে রবিবার (১২ জুলাই) দুপুরে ডা. সাবরিনা আরিফকে জিজ্ঞাসাবাদের জন্য তেজগাঁও বিভাগের উপ-কমিশনারের কার্যালয়ে ডেকে আনা হয়। জেকেজির কেলেঙ্কারির বিষয়ে সেখানে প্রায় তিন ঘণ্টা তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদ শেষে তাকে তেজগাঁও থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

Md Enamul

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading