বলিউডে আবারও তারকাপতন, দিব্যা চৌকসি আর নেই

বলিউডে আবারও তারকাপতন, দিব্যা চৌকসি আর নেই

উত্তরদক্ষিণ । সোমবার, ১৩ জুলাই ২০২০ । ১২:১৫

শেষ পর্যন্ত চলেই গেলেন বলিউড অভিনেত্রী-গায়িকা দিব্যা চৌকসি। রবিবার (১২ জুলাই) ক্যানসারের সঙ্গে লড়াইয়ে মাত্র ২৮ বছর বয়সেই জীবন প্রদীপ নিভে গেল তার। খবর এনডিটিভির।

জানা গেছে, ‘প্রায় দেড় বছর ধরে ক্যানসারের সঙ্গে লড়াই করছিলেন দিব্যা চৌকসি। মাঝে তিনি কিছুটা ভালো হয়ে উঠছিলেন কিন্তু হঠাৎ আবারও অসুস্থ হয়ে পড়েন। এই যাত্রায় আর ফিরতে পারলেন না। তার জন্মস্থান ভোপালেই মারা গেলেন।’

২০১০ সালে মনজয় মুখার্জি পরিচালিত ‘হ্যায় আপনা দিল তো আওয়ারা’র ছবির মাধ্যমে অভিষেক হয় তার।

এদিকে মৃত্যুর ঘণ্টা খানেক আগে দিব্যার ইনস্টাগ্রাম স্টোরি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

সেখানে তিনি লিখেছিলেন, ‘আমি যা বলতে চাইছি, তার জন্য হয়তো শব্দও কম পড়ে যাবে। গত কয়েকমাস ধরে হয়তো অনেকেই আমার খোঁজ পাচ্ছেন না। এখন সময় এসেছে আপনাদের সবাইকে জানাবার, যে আমি মৃত্যু শয্যায়। যদিও আমি যথেষ্ঠ শক্ত। এমন জীবন নিয়ে ফিরে আসব যেখানে যন্ত্রণা থাকবে না। দয়া করে আর কোনো প্রশ্ন করবেন না। ঈশ্বর জানেন, আপনারা সবাই কতটা গুরুত্বপূর্ণ ছিলেন।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading