করোনার মধ্যে ২য় বিয়ে করলেন মোসাদ্দেক হোসেন
উত্তরদক্ষিণ । সোমবার, ১৩ জুলাই ২০২০ । ১১:৫৮
করোনার মধ্যে দ্বিতীয় বিয়ে করে নতুন যাত্রা শুরু করলেন জাতীয় দলের ক্রিকেটার মোসাদ্দেক হোসেন সৈকত।
করোনা পরিস্থিতিতে অনাকাঙ্ক্ষিত ছুটিতে ক্রিকেটাররা। আর এই ছুটিটা কাজে লাগিয়েছেন জাতীয় দলের ক্রিকেটার মোসাদ্দেক হোসেন সৈকত।
শুক্রবার (১০ জুলাই) পারিবারিকভাবে ঘরোয়া পরিবেশে বিয়ের কাজ সম্পন্ন হয়। তার স্ত্রীর নাম উম্মে তামান্না। ময়মনসিংহ নগরীর তালতলা এলাকায় বাড়ী। শনিবার (১১জুলাই) রাতে ফেজবুক ফ্যান পেজে দ্বিতীয় বিয়ের ব্যপারটি নিশ্চিত করে দোয়া চান মোসাদ্দেক।

জানা গেছে, নতুন স্ত্রীকে নিয়ে নিজের বাড়ি নগরীর তিনকোনা পুকুরপাড়ে উঠেছেন এই অলরাউন্ডার ক্রিকেটার। এর আগে ২০১২ সালে খালাতো বোন সামিয়া শারমিনকে বিয়ে করেছিলেন মোসাদ্দেক। পরে তাদের মধ্যে মনোমালিন্য দেখা দিলে ২০১৮ সালের আগষ্টে স্ত্রী শারমিনকে ডিভোর্স দেন।

