ডা. সাবরিনা তিন দিনের রিমান্ডে
উত্তরদক্ষিণ । সোমবার, ১৩ জুলাই ২০২০ । ১২:৫৩
জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতাল থেকে বহিষ্কৃত ডা. সাবরিনা আরিফের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
সোমবার (১৩ জুলাই) দুপুরে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাহিনুর রহমানের আদালতে নিয়ে ৪ দিনের রিমান্ড আবেদন করেন পুলিশ। শুনানি শেষে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে রবিবার (১২ জুলাই) দুপুর ১টার দিকে ডা. সাবরিনাকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে নেয় তেজগাঁও পুলিশ। জিজ্ঞাসাবাদ শেষে তাকে গ্রেপ্তার করা হয়।
আরও পড়ুন :
করোনা টেস্ট জালিয়াতির মূল হোতা কে এই ডা. সাবরিনা?
রাতে লকাপেই ছিলেন ডা. সাবরিনা

