করোনায় চিরকালের জন্য শিক্ষার সুযোগ হারাতে পারে ১ কোটি শিশু

করোনায় চিরকালের জন্য শিক্ষার সুযোগ হারাতে পারে ১ কোটি শিশু

উত্তরদক্ষিণ । সোমবার, ১৩ জুলাই ২০২০ । ১৫:৫৫

করোনা মহামারির কারণে ক্রমবর্ধমান দারিদ্র্য এবং বাজেট কমিয়ে আনার ফলে বিশ্বব্যাপী প্রায় ৯৭ লাখ শিশু চলতি বছরের শেষ নাগাদ ‘চিরকালের জন্য স্কুল ছাড়াতে বাধ্য হতে পারে বলে জানিয়েছে দাতব্য সংস্থা সেভ দ্য চিলড্রেন।

সোমবার (১৩ জুলাই) সংস্থাটির ওয়েবসাইটে প্রকাশিত এক প্রতিবেদনে এ সতর্কবার্তা জানানো হয়।

এতে বলা হয়, মূলত ইয়েমেন, আফগানিস্তান এবং পশ্চিম ও মধ্য আফ্রিকার ১২টি দেশের শিশুরা করোনার কারণে জারি করা লকডাউন উঠে যাওয়ার পরও আর স্কুলে ফিরে না যাওয়ার চরম ঝুঁকিতে রয়েছে। এছাড়া একই ধরনের উচ্চ বা মাঝারি ঝুঁকিতে রয়েছে বিশ্বের অন্য আরও ২৮টি দেশ।

কোভিড-১৯ মহামারি চলাকালীন লকডাউনের মধ্যে বিশ্বব্যাপী প্রায় ১.৬ বিলিয়ন শিশু স্কুল থেকে ছিটকে পড়েছে বলেও উল্লেখ করা হয় ওই প্রতিবেদনে।

এদিকে করোনা পরিস্থিতিতে পরিবর্তিত শিক্ষা ব্যবস্থা এবং বাজেট সংকটের কারণে শিক্ষা ক্ষেত্রে ধনী-দরিদ্র এবং ছেলে-মেয়ে বৈষম্য আরও বেড়েছে জানিয়ে উদ্বেগ প্রকাশ করেছে সেভ দ্য চিলড্রেন।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading