করোনামুক্ত মাশরাফি বিন মুর্তজা
উত্তরদক্ষিণ । বুধবার, ১৫ জুলাই ২০২০ । আপডেট ১১:২৪
করোনাভাইরাস সংক্রমিত রোগ কোভিড-১৯ থেকে সুস্থ হয়ে উঠেছেন মাশরাফি বিন মুর্তজা। শনাক্ত হওয়ার ২৪ দিন পর হলেন তিনি।
তার ছোট ভাই মোরসালিন বিন মুর্তজার করোনাভাইরাস পরীক্ষার ফলও এসেছে নেগেটিভ। তবে আবারও মাশরাফির স্ত্রী সুমনা হকের পরীক্ষার ফল এসেছে পজিটিভ।
মাশরাফি গণমাধ্যমকে জানিয়েছেন, পরীক্ষার জন্য রবিবার নমুনা সংগ্রহ করা হয়েছিল। মঙ্গলবার (১৪ জুলাই) রাতে তারা পরীক্ষার ফল জানতে পেরেছেন।
বাংলাদেশের সফলতম ওয়ানডে অধিনায়ক ও নড়াইল-২ আসনের সাংসদ মাশরাফি করোনাভাইরাসের উপসর্গ নিয়ে গত ১৯ জুন পরীক্ষা করিয়েছিলেন। পরদিন তার ফল আসে পজিটিভ। আক্রান্ত হওয়ার পর বাসায় থেকেই চিকিৎসা নেন তিনি। অনেকটা সুস্থ অনুভব করায় ডাক্তারের পরামর্শে মাঝে দুই দফায় পরীক্ষা করিয়েছিলেন। কিন্তু তখনও পজিটিভ আসে ফল। এরপর আবার পরীক্ষা করালেন একটু সময় নিয়ে। এবার ফুরলো প্রতীক্ষা।

