বাবা-মায়ের পাশেই চিরনিদ্রায় শায়িত হলেন এন্ড্রু কিশোর
উত্তরদক্ষিণ । বুধবার, ১৫ জুলাই ২০২০ । আপডেট ১২:২৫
বাবা-মায়ের পাশেই চিরনিদ্রায় শায়িত হলেন প্লেব্যাক সম্রাট এন্ড্রু কিশোর। বুধবার (১৫ জুলাই) সকাল সাড়ে ১১টায় রাজশাহীর স্থানীয় খ্রিষ্টানদের কবরস্থানে সমাহিত করা হয় তাকে।
এর আগে বুধবার সকাল ৯টায় শেষ শ্রদ্ধা জানাতে রাজশাহীর স্থানীয় চার্চে নেয়া হয়ে এন্ড্রু কিশোরকে। সকাল ৯টা থেকে ১০টা পর্যন্ত গির্জার মধ্যে রাখা হয় তাকে। এরপর প্রিয় গায়কের পরিবার পরিজন ছেলে মেয়েদের নিয়ে প্রার্থনা করেন ফাদার। প্রার্থনা শেষে সাধারণের শ্রদ্ধা জানাতে চার্চের সামনে রাখা হয় মরদেহ।
চার্চের আয়োজন শেষ হলে এন্ড্রু কিশোরের মরদেহ নিয়ে আসা হয় রাজশাহীর কালেক্টরেট মাঠের পাশে খ্রিষ্টানদের কবরস্থানে। সেখানে বাবা-মায়ের কবরের পাশেই চিরনিদ্রায় যান এদেশের প্লেব্যাক সম্রাট এন্ড্রু কিশোর।
সবাইকে কাঁদিয়ে ৬ জুলাই না ফেরার দেশে চলে গেছেন গানের মহারাজ। ছেলে মেয়ে সপ্তক ও সঙ্গা অস্ট্রেলিয়াতে থাকায় ৯ দিন পর কবর দেওয়া হলো এন্ড্রু কিশোরকে।

