পঞ্চগড়ের ‘বোদা’য় পানিতে ডুবে শিশুর মৃত্যু
উত্তরদক্ষিণ । বুধবার, ১৫ জুলাই ২০২০ । আপডেট ১১:৪৫
পঞ্চগড়ের বোদা উপজেলায় ক্ষেতের পানিতে পড়ে আতিকুর রহমান নামে দুই বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (১৫ জুলাই) সকালে উপজেলার পাচঁপীর ইউনিয়নের বৈরাতি সেনপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
পানিতে ডুবে আতিকুর রহমান নামে এক শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন,
বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু হায়দার মো. আশরাফুজ্জামান।
জানা গেছে, নিহত আতিকুর রহমান ওই এলাকার শহিদুল ইসলামের ছেলে। এদিন সকালে আতিকুর খেলার সময় সবার অগোচরে বাড়ির পাশের ক্ষেতের আইলের ধারে চলে যায় । এ সময় খেলার ছলে হঠাৎ শিশুটি ক্ষেতের পানিতে পড়ে গেলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এদিকে শিশুটিকে না পেয়ে পরিবারের সদস্যরা অনেক খোঁজাখুঁজির পর ক্ষেতের পানিতে ভাসতে দেখেন। পরে পরিবারের সদস্যরা শিশুটিকে মৃত অবস্থায় উদ্ধার করে বাসায় নিয়ে আসেন।

