লালমনিরহাটে বন্যা পরিস্থিতির উন্নতি হলেও বাড়ি ফিরতে পারেনি মানুষ

লালমনিরহাটে বন্যা পরিস্থিতির উন্নতি হলেও বাড়ি ফিরতে পারেনি মানুষ

উত্তরদক্ষিণ । বুধবার, ১৫ জুলাই ২০২০ । আপডেট ১১:৩০

লালমনিরহাটের বন্যা পরিস্থিতির সার্বিক উন্নতি হয়েছে। তিস্তার পানি কমে গিয়ে লালমনিরহাটের ডালিয়া পয়েন্টে বিপদসীমার ৩০ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে বলে জানা গেছে। তবে উঁচু স্থানে আশ্রয় নেয়া মানুষজন এখনও তাদের ঘর-বাড়িতে ফিরতে পারেনি।

বানভাসিদের মধ্যে দেখা দিয়েছে শুকনো খাবার ও বিশুদ্ধ পানি ও জলের অভাব।

পানি উন্নয়ন বোর্ড কন্ট্রোল রুম সূত্র জানিয়েছে, ক্রমাগত বৃষ্টি ও উজান থেকে নেমে আাসা পাহাড়ি ঢলের কারণে তিস্তার পানি কখনও বাড়ছে আবার কখনো বা কমছে ।

ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রবিউল ইসলাম জানিয়েছেন, তিস্তার পানি বুধবার (১৫ জুলাই) সকালে বিপদসীমার ৩০ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হওয়ায় বন্যা পরিস্থিতির সার্বিক উন্নতি হয়েছে।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading