খুলনায় গুলিতে ৩ ও পিটিয়ে ১ জনকে হত্যা, গুলিবিদ্ধ আরও ৭

খুলনায় গুলিতে ৩ ও পিটিয়ে ১ জনকে হত্যা, গুলিবিদ্ধ আরও ৭

উত্তরদক্ষিণ । শুক্রবার, ১৭ জুলাই ২০২০ । আপডেট: ১১:০২

প্রতিপক্ষের গুলিতে খুলনা মহানগরীর আটরা-গিলাতলা ইস্টার্ন গেট এলাকায় তিনজন নিহত হয়েছেন। সেই সাথে পিটিয়ে অপরপক্ষের একজনকে হত্যা করা হয়েছে।

গুলিতে নিহতরা হলেন- আটরা-গিলাতলার মশিয়ালী এলাকার মো. বারিক শেখের ছেলে মো. নজরুল ইসলাম (৬০), একই এলাকার মো. ইউনুচ আলীর ছেলে গোলাম রসুল (৩০) এবং মো. সাইদুল শেখের ছেলে মো. সাইফুল ইসলাম (২৭)।

পিটিয়ে হত্যা করা হয়েছে জেহাদ নামের একজনকে।

বৃহস্পতিবার (১৬ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে ঘটনার সূত্রপাত হয়। এ সময় গুলিবিদ্ধ হয়েছেন আরও সাতজন। তারা খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এদিকে, হত্যাকারী সন্দেহে মশিয়ালী গ্রামে হাচান আলী শেখের ছেলে জাকারিয়া, জাফরিন ও মিলটনের বসতবাড়ি এবং ব্যবসা প্রতিষ্ঠান জ্বালিয়ে দিয়েছে বিক্ষুব্ধ এলাকাবাসী। রাত ১১টার দিকে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় পুরো মশিয়ালী গ্রাম জুড়ে থমথমে পরিবেশ বিরাজ করছে। সূত্র – ইউএনবি।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading