রাষ্ট্রপতির ভাইয়ের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

রাষ্ট্রপতির ভাইয়ের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
প্রধানমন্ত্রী শেখ হাসিনার শোক ও সমবেদনা

উত্তরদক্ষিণ । শুক্রবার, ১৭ জুলাই ২০২০ । আপডেট: ১৬:৪০

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের ছোট ভাই ও ব্যক্তিগত সহকারী সচিব (এপিএস), বীর মুক্তিযোদ্ধা মো. আবদুল হাইয়ের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার (১৭ জুলাই) এক শোক বার্তায় প্রধানমন্ত্রী মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারকে গভীর সমবেদনা জানান।

আবদুল হাই ৬৭ বছর বয়সে বৃহস্পতিবার (১৬ জুলাই) রাতে ঢাকায় সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি করোনায় আক্রান্ত ছিলেন বলে জানা গেছে। তিনি স্ত্রী, এক ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। আগামীকাল শনিবার (১৮ জুলাই) কিশোরগঞ্জের মিঠামইনে পারিবারিক কবরস্থানে তার মরদেহ দাফন করা হবে।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading