ব্রাজিলে করোনায় আক্রান্ত ২০ লাখ ছাড়িয়েছে
উত্তরদক্ষিণ । শুক্রবার, ১৭ জুলাই ২০২০ । আপডেট: ১৬:৩০
ব্রাজিলে করোনাভাইরাসে মোট আক্রান্তের সংখ্যা বৃহস্পতিবার (১৬ জুলাই) ২০ লাখ ছাড়িয়ে গেছে। দেশটির সরকারি তথ্য-উপাত্ত অনুযায়ী, ব্রাজিলে করোনা বা কভিড-১৯ মহামারিতে মোট মৃতের সংখ্যা ৭৬ হাজার অতিক্রম করেছে। খবর এএফপি’র।
ব্রাজিলের স্বাস্থ্য মন্ত্রণালয় প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী, বৃহস্পতিবার পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে ৪৫ হাজারেরও বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছে এবং ১ হাজার ৩শ’ জন প্রাণ হারিয়েছে।
আমেরিকার পর বিশ্বে ব্রাজিল হচ্ছে করোনায় দ্বিতীয় সর্বোচ্চ ক্ষতিগ্রস্ত দেশ। শীর্ষ তালিকায় এর পরে আছে ইন্ডিয়া।

