ব্রিজ ভেঙে সিমেন্টবোঝাই ট্রাক বিলে, যোগাযোগ বিচ্ছিন্ন

ব্রিজ ভেঙে সিমেন্টবোঝাই ট্রাক বিলে, যোগাযোগ বিচ্ছিন্ন

উত্তরদক্ষিণ । শনিবার, ১৮ জুলাই, ২০২০ । আপডেট : ১৩:৫০

অতিরিক্ত সিমেন্টবোঝাই ট্রাকসহ বেইলি ব্রিজ ভেঙে পড়ে বগুড়ার সঙ্গে সারিয়াকান্দি উপজেলার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

শনিবার (১৮ জুলাই) সকালে বগুড়া-সারিয়াকান্দি সড়কের গাবতলী উপজেলার সাবাসপুর এলাকার বরুঙ্গী বিলের ওপর বেইলি ব্রিজটি ভেঙে পড়ে।

জানা গেছে, ১০ চাকার একটি ট্রাক ৫০ টন সিমেন্ট নিয়ে সারিয়াকান্দি যাচ্ছিল। ট্রাকটি সাবাসপুর বরুঙ্গী বিলে সড়ক ও জনপথ বিভাগের বেইলি ব্রিজ অতিক্রম করার সময় ব্রিজটি ভেঙে পড়ে। ঘটনার পর পরই ট্রাকের চালক ও হেলপার পালিয়ে যান।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading