বিশ্বে করোনায় মৃত ৬ লাখ ছাড়িয়েছে
উত্তরদক্ষিণ । শনিবার, ১৮ জুলাই ২০২০ । আপডেট: ১৬:৩০
মহামারি করোনাভাইরাসে বিশ্বব্যাপী মোট মৃতের সংখ্যা ৬ লাখ ছাড়িয়ে গেছে। জনস হপকিন্স উইনিভার্সিটির পরিসংখ্যান থেকে এ তথ্য জানা গেছে। খবর এএফপি’র।
শনিবার (১৮ জুলাই) গ্রিনিচ মান সময় ০০:৫০টায় জনস হপকিন্সের সবশেষ প্রকাশিত তথ্যে, বিশ্বব্যাপী মৃতের সংখ্যা বেড়ে ৬ লাখ ৬৬৫ জনে দাঁড়িয়েছে। একইসঙ্গে কোভিড-১৯ রোগে বিশ্বব্যাপী আক্রান্তের সংখ্যা ১ কোটি ৪০ লাখ ছাড়িয়ে গেছে।
অপরদিকে, শনিবার গ্রিনিচ মান সময় ১০:২৫টায় ওয়ার্ল্ডওমিটারে সবশেষ প্রকাশিত তথ্যে দেখা গেছে, বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৬ লাখ ৩৮ জনের। আক্রান্ত ১ কোটি ৪২ লাখেরও বেশি। তবে আক্রান্তদের ৯৩ শতাংশ সুস্থ হয়েছেন। আর মৃত্যুর এই হার ৭ শতাংশ। মোট সুস্থ হওয়াদের সংখ্যা ৮৪ লাখ ৮৭ হাজার।
জনস হপকিন্সের তথ্য অনুযায়ী, বিশ্বে করোনাভাইরাসে সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ আমেরিকায় এ পর্যন্ত মোট ৩৬ লাখ ৩৮ হাজার ২ জন আক্রান্ত হয়েছে এবং ১ লাখ ৩৯ হাজার ১২৮ জন প্রাণ হারিয়েছে। দেশটিতে আক্রান্ত ও মৃতের এ সংখ্যা বিশ্বের অন্য যেকোনও দেশের তুলনায় অনেক বেশি। আক্রান্তের দিক থেকে এর পরে আরে ব্রাজিল, ইন্ডিয়া ও রাশিয়া।

