লিফটের ভেতরে পড়ে সাবেক সচিবের স্ত্রীর মৃত্যু

লিফটের ভেতরে পড়ে সাবেক সচিবের স্ত্রীর মৃত্যু

উত্তরদক্ষিণ । রবিবার, ১৯ জুলাই ২০২০ । আপডেট: ০৯:৫০

রাজধানীর উত্তরার একটি বাসার লিফটের ভেতরে পড়ে গিয়ে সাবেক অতিরিক্ত সচিবের স্ত্রী সালমা পারভীন (৬৩) মারা গেছেন। শনিবার (১৮ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে উত্তরা ৩ নম্বর সেক্টরের ১৪ নম্বর সড়কের একটি বাসায় এ দুর্ঘটনা ঘটে বলে জানা যায়

খবর পেয়ে উত্তরা ফায়ার স্টেশনের অ্যাম্বুলেন্সে সালমা পারভীনকে ইউনাইটেড হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ নিয়ে উত্তরা পশ্চিম থানার ওসি তপন চন্দ্র সাহা বলেন, ‘বিকেলে ভবনের ছাদে (পঞ্চম তলা) হাঁটতে গিয়েছিলেন সালমা পারভীন। বৃষ্টি আসায় তার স্বামী সাবেক অতিরিক্ত সচিব মো. শাহজাহান ফোন করে নিচে আসতে বলেন। ছাদ থেকে লিফটে করে নিচে আসতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে।’

তিনি আরও বলেন, ‘লিফটের দরজা হাত দিয়ে টেনে খুলতে হয়। নির্ধারিত ফ্লোরে লিফট না থাকলেও দরজা খুলে যায়। ছাদ থেকে নামার সময় দরজা টেনে লিফটে উঠতে পা বাড়ান সালমা পারভীন। কিন্তু লিফট তখনও ওই ফ্লোরে (পঞ্চম তলা) আসেনি, তা বোঝার আগেই হয় তো নিচে পড়ে যান।’

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading