ব্রহ্মপুত্রে পানি বাড়ছেই : শেরপুরে বন্যা পরিস্থিতির আরও অবনতি

ব্রহ্মপুত্রে পানি বাড়ছেই : শেরপুরে বন্যা পরিস্থিতির আরও অবনতি

উত্তরদক্ষিণ । রবিবার, ১৯ জুলাই ২০২০ । আপডেট: ১৩:৫৫

পুরাতন ব্রহ্মপুত্র নদের পানি বেড়ে শেরপুর সদর ও নকলা উপজেলার চরাঞ্চলের ৮ ইউনিয়নের নতুন নতুন এলাকা প্লাবিত হয়েছে। ফলে শেরপুরে বন্যা পরিস্থিতির আরও অবনতি ঘটেছে।

রবিবার (১৯ জুলাই) সকাল ৯টার দিকে পুরাতন ব্রহ্মপুত্র নদের পানি গত ১২ ঘণ্টায় ৬ সেন্টিমিটার বেড়ে শেরপুর ফেরিঘাট পয়েন্টে বিপদসীমার ২ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

সংশ্লিষ্টরা জানান, শ্রীবরদী উপজেলার ভেলুয়া ও কেকেরচর ইউনিয়নের ২৫টি গ্রামেও বন্যার পানি ঢুকে পড়েছে। মৃগী নদীতে পানি বাড়ায় শেরপুর শহরে মধ্যশেরী, শেরীর চর, নামা শেরি, অস্টমীতলা, এলাকার নিম্নাঞ্চলও বন্যার পানিতে প্লাবিত হয়েছে। নকলার রেহাই অস্টাধর গ্রামে নদী ভাঙন শুরু হয়েছে।

বন্যায় সদর, নকলা ও শ্রীবরদী উপজেলার ১৩ ইউনিয়নের ৫০ গ্রামের প্রায় ৬০ হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়ছে। বিস্তীর্ণ এলাকার ফসলি জমি, পাট, রোপা আমন, সবজির আবাদ ও আমন বীজতলা ডুবে গেছে।

এদিকে, শেরপুর-জামালপুর সড়কের পোড়ার দোকান ও শিমূলতলী কজওয়েতে পানিতে ডুবে গেছে। এতে গত তিনদিন ধরে শেরপুর থেকে জামালপুর হয়ে উত্তরাঞ্চলের সাথে সড়ক যোগাযোগ বন্ধ হয়ে গেছে। সূত্র – ইউএনবি।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading