করোনায় নেসকো কর্মকর্তার মৃত্যু

করোনায় নেসকো কর্মকর্তার মৃত্যু

উত্তরদক্ষিণ । রবিবার, ১৯ জুলাই ২০২০ । আপডেট: ১৪:০৫

করোনায় আক্রান্ত হয়ে নর্দান ইলেকট্রিক সাপ্লাই কোম্পানির (নেসকো) চাঁপাইনবাবগঞ্জ কার্যালয়ের সিনিয়র হিসাব রক্ষক আতাউর রহমান (৫৩) মারা গেছেন। রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে শনিবার (১৮ জুলাই) দিবাগত রাত ২টার দিকে তার মৃত্যু হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন সিভিল সার্জন ডা. জাহিদ নজরুল চৌধুরী।

আতাউর রহমান নঁওগা জেলার পোরশা থানার তিতারপুর গ্রামের মৃত কাজী মজির উদ্দিনের ছেলে।

সিভিল সার্জন জানান, ‘গত ১৪ জুলাই করোনা করোনা পজিটিভ অবস্থায় শ্বাসকষ্ট দেখা দিলে চাঁপাইনবাবগঞ্জ আধুনিক সদর হাসপাতালের করোনা আইসোলেশন ওয়ার্ডে ভর্তি হন আতাউর রহমান। অবস্থার অবনতি হলে গতকাল সন্ধ্যা সাড়ে ৬টায় রামেক হাসপাতালের করোনা ওয়ার্ডের মাধ্যমে আইসিইউতে ভর্তি করা হয়। সেখানে রাত দেড়টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।’ তিনি আরও জানান, ‘আতাউর রহমানের করেনার পাশাপাশি উচ্চ রক্তচাপ ও অতিরিক্ত স্থূলতাও ছিল। করোনার নিয়ম মেনে নঁওগা জেলার পোরশায় তার গ্রামের বাড়িতে স্বাস্থ্যবিধি মেনে তার দাফন সম্পন্ন হয়েছে।’

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading