ইন্ডিয়ায় ডাক্তার পরিচয়ে কভিড রোগীকে ধর্ষণ করলো আরেক রোগী!

ইন্ডিয়ায় ডাক্তার পরিচয়ে কভিড রোগীকে ধর্ষণ করলো আরেক রোগী!

উত্তরদক্ষিণ । রবিবার, ১৯ জুলাই ২০২০ । আপডেট: ১৭:৫৫

করোনায় আক্রান্ত ৪০ বছরের নারীকে ধর্ষণ করেছেন এক ভুয়া ডাক্তার। এমন ঘটনা ঘটেছে ইন্ডিয়ার মহারাষ্ট্রে। রাজ্যের একটি হাসপাতালে কোয়ারেন্টাইন সেন্টারে গত বৃহস্পতিবার (১৬ জুলাই) রাতে ৪০ বছর বয়সী করোনা আক্রান্ত নারী ধর্ষিত হয়েছেন বলে একটি মামলা হয়েছে। মহারাষ্ট্রের পানভেল থানার পুলিশ কর্মকর্তা অশোক রাজপুত দ্য হিন্দুকে এ অভিযোগ বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, অভিযুক্ত ব্যক্তিও একজন কভিড-১৯ আক্রান্ত রোগী। তবে নাম পরিচয় জানায়নি পুলিশ। তিনি সংক্রমণ থেকে সুস্থ হলে ধর্ষণের মামলায় তাকে গ্রেপ্তার করার কথা জানানো হয়েছে পুলিশের পক্ষ থেকে।

মামলার এজাহারে বলা হয়েছে, করোনার উপসর্গ দেখা যাওয়ার পর অভিযোগকারী ওই নারীকে পানভেলের কোনগাঁওয়ের ইন্ডিয়াবুলস কোয়ারেন্টিন সেন্টারে নেয়া হয়। ধর্ষণের দায়ে অভিযুক্ত ব্যক্তিকেও সেখানেই রাখা হয়েছিল। গত বৃহস্পতিবার রাতে অভিযুক্ত ব্যক্তি ওই নারীর কক্ষে যায়। সেখানে ওই নারীকে ধর্ষণ করে অভিযুক্ত।

সহকারী পুলিশ পরিদর্শক নীতিন পাগর জানান, ঘটনার দিন সকাল সাড়ে ৭টায় অভিযুক্ত ব্যক্তি ওই নারীর রুমে প্রবেশ করেন এবং তাকে বলেন যে, তিনি একজন ডাক্তার। এরপর অভিযুক্ত তার স্বাস্থ্যের বিষয়ে খোঁজ-খবর নেন এবং তিনি (নারী) তাকে বলেছিলেন যে, তার শরীরের ব্যথা রয়েছে। অভিযুক্ত জানায়, তার ম্যাসেজ প্রয়োজন। এজন্য তার পোশাক খুলে ফেলা হয়। তারপরে তিনি তাকে ধর্ষণ করেন।

পানভেল পুলিশ অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩৭৬ ধারায় মামলা দায়ের করেছে। ঘটনার বিস্তারিত তদন্ত শুরু হয়েছে।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading