মাস্ক দুর্নীতি: সিএমএসডি’র উপপরিচালককে জিজ্ঞাসাবাদ, আরও ২ জনকে তলব

মাস্ক দুর্নীতি: সিএমএসডি’র উপপরিচালককে জিজ্ঞাসাবাদ, আরও ২ জনকে তলব

উত্তরদক্ষিণ । সোমবার, ২০ জুলাই ২০২০ । আপডেট: ১৫:৪৫

এন-৯৫ মাস্ক দুর্নীতির অনুসন্ধানের অংশ হিসেবে দুর্নীতি দমন কমিশন- দুদকের তলবে হাজির হওয়ার পর জিজ্ঞাসাবাদ করা হয়েছে সেন্ট্রাল মেডিকেল স্টোরস ডিপো’র- (সিএমএসডি) উপ-পরিচালক ডা. মো. জাকির হোসেনকে। সোমবার (২০ জুলাই) সকাল ১০টায় তাকে জিজ্ঞাসাবাদ শুরু করে দুদকের তদন্তকারী দল।

একই ঘটনার অনুসন্ধানে সিএমএসডির উপপরিচালক ও পিএন্ডসি ডা. মো. জাকির হোসেন, সাবেক-মেডিকেল অফিসার ও চিফ কো-অডিনেটর ডা. জিয়াউল হককে জিজ্ঞাসাবাদ করার কথা রয়েছে।

এর আগের দিন রবিবার (১৯ জুলাই) একই প্রতিষ্ঠানের সহকারী পরিচালক ডা. মো. শাহজাহান ও সাবেক ডেস্ক অফিসার ও স্টোরেরর অতিরিক্ত দায়িত্ত্বে থাকা ডা: সাব্বির আহম্মেদ ও স্টোর অফিসার কবির আহম্মেদকে জিজ্ঞাসাবাদ করে দুদক।

দুদক সূত্রে জানা গেছে, কোভিড-১৯ এর চিকিৎসার নিম্নমানের মাস্ক, পিপিই ও অন্যান্য স্বাস্থ্য সরঞ্জামাদি ক্রয়সহ বিভিন্ন হাসপাতালে সরবরাহের নামে অন্যান্যদের যোগসাজশে কোটি কোটি টাকা আত্মসাতপূর্বক অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানে এই জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। যেখানে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, স্বাস্থ্য অধিদপ্তর এবং সিএমএসডি-এর সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম, দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ রয়েছে।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading