মূল্য সূচকের উত্থান, বেড়েছে লেনদেনও

মূল্য সূচকের উত্থান, বেড়েছে লেনদেনও

উত্তরদক্ষিণ । সোমবার, ২০ জুলাই ২০২০ । আপডেট: ১৫:৩০

টানা ৫ কর্মদিবস পর সোমবার (২০ জুলাই) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। এদিন ডিএসইতে টাকার অংকে লেনদেনও বেড়েছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) একই চিত্রে লেনদেন শেষ হয়েছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্রের তথ্যমতে, ডিএসই প্রধান সূচক ডিএসইএক্স ১৯ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৭০ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ৫ পয়েন্ট বেড়ে ৯৪৪ পয়েন্টে অবস্থান করছে। এছাড়া ডিএসইএস বা শরীয়াহ সূচক ৫ পয়েন্ট বেড়েছে। দিনভর লেনদেন হওয়া ৩৩৩টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১১৩টির, দর কমেছে ১৭টির এবং দর অপরিবর্তীত রয়েছে ২০৩টির।

অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) এদিন সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। সার্বিক সূচক সিএএসপিআই ৬৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১১ হাজার ৫৮২ পয়েন্টে। টাকার অংকে সিএসইতে ৬ কোটি ২৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। সিএসইতে ১৭৮টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়েছে। তার মধ্যে ৬৮টির দর বেড়েছে, কমেছে ১৯টির। আর অপরিবর্তিত রয়েছে ৯১টির দর।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading