কোরবানি কবে, জানা যাবে আজ
উত্তরদক্ষিণ । মঙ্গলবার, ২১ জুলাই ২০২০ । আপডেট: ০০:০৫
আজ মঙ্গলবার (২১ জুলাই) সন্ধ্যায় জানা যাবে- বাংলাদেশে কবে উদযাপিত হবে পবিত্র ঈদুল আজহা তথা কোরবানি। আজ সন্ধ্যা সোয়া ৭টায় বায়তুল মুকাররম জাতীয় মসজিদের পূর্ব সাহানে জাতীয় চাঁদ দেখা কমিটির এক সভা অনুষ্ঠিত হবে। সভায় ১৪৪১ হিজরি সনের পবিত্র ঈদুল আজহার তারিখ নির্ধারণ ও পবিত্র যিলহজ্জ মাসের চাঁদ দেখার সংবাদ পর্যালোচনা এবং এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হবে।
সোমবার (২০ জুলাই) ইসলামিক ফাউন্ডেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে আরও বলা হয়েছে, সভায় সভাপতিত্ব করবেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো: নূরুল ইসলাম।
ইফার বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার (২১ জুলাই) বাংলাদেশের আকাশে কোথাও পবিত্র যিলহজ্জ মাসের চাঁদ দেখা গেলে তা টেলিফোন নম্বর : ৯৫৫৯৪৯৩, ৯৫৫৫৯৪৭, ৯৫৫৬৪০৭ ও ৯৫৫৮৩৩৭ এবং ফ্যাক্স নম্বর : ৯৫৬৩৩৯৭ ও ৯৫৫৫৯৫১ অথবা সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক অথবা উপজেলা নির্বাহী অফিসারকে জানানোর জন্য ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।

