সাহাবউদ্দিন মেডিকেলের এমডি গ্রেফতার

সাহাবউদ্দিন মেডিকেলের এমডি গ্রেফতার

উত্তরদক্ষিণ । মঙ্গলবার, ২১ জুলাই ২০২০ । আপডেট: ০৮:৩০

অনুমোদন ছাড়াই করোনা পরীক্ষা এবং ভুয়া রিপোর্ট দিয়ে প্রতারণার অভিযোগে রাজধানীর গুলশানস্থ সাহাবউদ্দিন মেডিক্যাল কলেজ হাসপাতালের এমডি ফয়সাল আল ইসলামকে (৩৪) গ্রেফতার করেছে র‌্যাব। সোমবার (২০ জুলাই) সন্ধ্যার পর রাজধানীর একটি হোটেল থেকে তাকে গ্রেফতার করা হয় বলে জানা যায়।

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন, র‌্যাবের গণমাধ্যম ও আইন শাখার পরিচালক লেফটেন্যান্ট কর্নেল আশিক বিল্লাহ।

সাহাবউদ্দিন মেডিক্যাল কলেজ হাসপাতালের এমডি ফয়সাল আল ইসলাম

তিনি জানান, সাহাবউদ্দিন হাসপাতালের বিরুদ্ধে অনুমোদন ছাড়া করোনা পরীক্ষা এবং ভুয়া রিপোর্ট দিয়ে প্রতারণার অভিযোগে করা মামলায় গ্রেফতার হওয়া ফয়সাল আল ইসলাম এজহারভুক্ত পলাতক আসামি ছিলেন। মঙ্গলবার (২১ জুলাই) সকালে তাকে গুলশান থানায় হস্তান্তর করা হবে।

এর আগে, সাহাবউদ্দিন মেডিক্যাল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালকসহ তিন জনের বিরুদ্ধে মামলা করে র‌্যাব। ওই মামলায় এজহারভুক্ত দুই আসামি হাসপাতালের সহকারী পরিচালক ডা. মো. আবুল হাসনাত (৫২) এবং ইনভেন্টরি অফিসার শাহরিজ কবির সাদিরকে (৩৩) আগেই গ্রেফতার করা হয়। এছাড়াও মামলায় অজ্ঞাত আরও ৪ থেকে ৫ জনকে আসামি করা হয়েছে। সূত্র – বাংলা ট্রিবিউন।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading