মাস্ক বিরোধী ট্রাম্পই বলছেন, “মাস্ক পরাটা স্বদেশপ্রেম”

মাস্ক বিরোধী ট্রাম্পই বলছেন, “মাস্ক পরাটা স্বদেশপ্রেম”

উত্তরদক্ষিণ । মঙ্গলবার, ২১ জুলাই ২০২০ । আপডেট: ১২:২০

এক সময় মাস্ক পরার ঘোর বিরোধী থাকলেও এবার মাস্ক পরাকে দেশপ্রেম বলে উল্লেখ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। খবর সিএনএন-এর।

সোমবার (২০ জুলাই) নিজের মাস্ক পরিহিত একটি ছবি টুইট করে ট্রাম্প সেখানে করোনাভাইরাসকে ‘অদৃশ্য চীনা ভাইরাস’ হিসেবে উল্লেখ করে লিখেছেন, এই ভাইরাসকে হারাতে আমাদের প্রচেষ্টায় আমরা ঐক্যবদ্ধ। অনেক মানুষ বলেন, যখন আপনি সামাজিক দূরত্ব মানতে পারেন না তখন মাস্ক পরাটা স্বদেশপ্রেম। আমার চেয়ে দেশপ্রেমী কেউ নেই, আমি আপনাদের প্রিয় প্রেসিডেন্ট!

এই পোস্টের সঙ্গে ট্রাম্প নিজের যে মাস্ক পরা ছবিটি দিয়েছেন, সেটি তোলা চলতি মাসের শুরুতে ওয়াশিংটন ডিসির ওয়াল্টার রিড ন্যাশনাল মিলিটারি মেডিকেল সেন্টারে। সেদিনই প্রথমবারের মতো মাস্ক পরে জনসম্মুখে এসেছিলেন তিনি।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading