ঝাউডাঙ্গা ইউনিয়নের সাবেক চেয়ারম্যানের মৃত্যুতে এমপি রবি’র শোক
মাহফিজুল ইসলাম আককাজ । উত্তরদক্ষিণ
সাতক্ষীরা; বুধবার, ২২ জুলাই ২০২০ । আপডেট ১৩:১৫
সাতক্ষীরা জেলা জাতীয় পার্টির সহ-সভাপতি, ঝাউডাঙ্গা ইউনিয়নের একাধিকবার নির্বাচিত সাবেক চেয়ারম্যান ও ঝাউডাঙ্গা কলেজ ম্যানেজিং কমিটির সদস্য সরদার আব্দুল মজিদ এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন সাতক্ষীরা-০২ আসনের সংসদ সদস্য (এমপি) মীর মোস্তাক আহমেদ রবি।
বুধবার (২২ জুলাই) আনুমানিক ভোর ৪টার দিকে ঝাউডাঙ্গাস্থ নিজ বাড়িতে শেষ নি:শ্বাস ত্যাগ করেন সরদার আব্দুল মজিদ (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনার পাশাপাশি শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন এমপি রবি। শোক প্রকাশের পাশাপাশি সকলকে করোনাভাইরাস প্রতিরোধে সরকারি স্বাস্থ্যবিধি মেনে ও নিরাপদ সামাজিক দূরত্ব বজায় রাখার আহবানও জানিয়েছেন তিনি।
এদিকে সাবেক এই ইউপি চেয়ারম্যানের এর মৃত্যুতে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

