সকালে বগুড়া যাচ্ছেন প্রধানমন্ত্রী, সফরসূচি কি?

সকালে বগুড়া যাচ্ছেন প্রধানমন্ত্রী, সফরসূচি কি?

উত্তরদক্ষিণ। রবিবার (১৯ এপ্রিল) ২০২৬, আপডেট ২০:২৫

আগামী ২০ এপ্রিল নিজ জেলা বগুড়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বগুড়া সিটি করপোরেশন উদ্বোধনসহ বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন তিনি।

রবিবার (১৯ এপ্রিল) প্রধানমন্ত্রীর সফরসূচিতে এ তথ্য জানানো হয়েছে।

প্রধানমন্ত্রীর ২০ এপ্রিলের কর্মসূচিতে বলা হয়েছে, সকাল সাড়ে ৯টায় তেজগাঁও বিমানবন্দরে উপস্থিতি ও বগুড়া জেলার পুলিশ লাইনস্ হেলিপ্যাডের উদ্দেশ্যে হেলিকপ্টারযোগে যাত্রা করবেন। এরপর সকাল পৌনে ১০টায় জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণে ই-বেইলবন্ড কার্যক্রম উদ্বোধন করবেন। এছাড়া জেলা আইনজীবী সমিতি ভবনের ফলকও উন্মোচন করবেন তিনি।

বেলা ১১টায় বগুড়া সিটি করপোরেশন উদ্বোধন করবেন। বেলা পৌনে ১২টায় শহীদ জিয়াউর রহমান ডিগ্রি কলেজ মাঠে আয়োজিত অনুষ্ঠানস্থলে উপস্থিতি ও ফ্যামিলি কার্ড প্রদান কার্যক্রম ও বাঘবাড়ী নশিপুরে অবস্থিত চৌকিরদহ খালে খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।

দুপুর পৌনে ১টায় শহীদ জিয়াউর রহমান গ্রাম হাসপাতাল পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

দুপুর আড়াইটায় পৈতৃক বাড়িতে উপস্থিত হবেন তিনি। সেখানে কিছুক্ষণ অবস্থানের পর বিকেল ৪টায় আলতাফুন্নেছা মাঠে বিএনপির জনসভায় যোগ দেবেন তিনি।

ইউডি/এবি

badhan

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading