দৈনিক রাজবাড়ী কণ্ঠের সম্পাদক করোনায় আক্রান্ত
জুলফিকার আলী । উত্তরদক্ষিণ
রাজবাড়ী; বুধবার, ২২ জুলাই ২০২০ । আপডেট ১৪:২০
রাজবাড়ী জেলার স্থানীয় দৈনিক রাজবাড়ী কণ্ঠের সম্পাদক ও প্রকাশক এ্যাড. খান মোহাম্মদ জহুরুল হক করোনায় আক্রান্ত হয়েছেন।
কোভিড-১৯ মোকাবেলায় যিনি প্রায় ৪ মাস রাজবাড়ী জেলার বিভিন্ন উপজেলায় করোনায় কর্মহীন মানুষের মধ্যে খাদ্য সামগ্রী, স্বাস্থ্য সেবা ও জনসচেতনতা সৃষ্টিতে ব্যাপক ভূমিকা রেখেছেন।
বুধবার (২২ জুলাই) তার কোভিড-১৯ রিপোর্ট পজেটিভ আসে। ডাক্তারের পরামর্শে বর্তমানে তিনি নিজ বাড়িতেই আইসোলেশনে আছেন। তিনি সবার দোয়া কামনা করেছেন।

