অক্সফোর্ডের করোনার ভ্যাকসিন: চলতি বছরই বিশ্বব্যাপী পাওয়া যাবে!

অক্সফোর্ডের করোনার ভ্যাকসিন: চলতি বছরই বিশ্বব্যাপী পাওয়া যাবে!
অক্সফোর্ড ইউনিভার্সিটি : করোনা ভ্যাকসিন

উত্তরদক্ষিণ । বুধবার, ২২ জুলাই ২০২০ । আপডেট ২০:৪০

অক্সফোর্ড ইউনিভার্সিটি ও আস্ট্রাজেনকার উৎপাদিত ভ্যাকসিনটি চলতি বছরের শেষ নাগাদ ‘উৎপাদন খরচে’ বিশ্বজুড়ে পাওয়া যাবে। মঙ্গলবার স্বল্পমূল্যে ভ্যাকসিনটি পাওয়ার এ ঘোষণা দেন আস্ট্রাজেনকার ডিরেক্টর জেনারেল প্যাসকাল সরিয়ট। তিনি আরটিএল রেডিওকে বলেন, মুনাফা না করে প্রত্যেকের কাছে সমানভাবে ভ্যাকসিনটি পৌঁছে দেয়াই আমাদের লক্ষ্য। তাই আমরা এ ভ্যাকসিন উৎপাদন খরচেই সরবরাহ করবো। উৎপাদন খরচে ভ্যাকসিনটির দাম পড়বে প্রতি ইউনিট ২ দশমিক ৮ মার্কিন ডলার, (যা বাংলাদেশি মুদ্রায় কমবেশি ৩শ টাকা)।

প্যাসকাল সরিয়ট আরো বলেন, আশা করছি চলতি বছরের শেষ নাগাদ আমরা ভ্যাকসিনটি তৈরি করতে পারবো। সবকিছু ঠিকঠাক চললে এর আগেও হতে পারে। এই ভ্যাকসিনের প্রথম ও দ্বিতীয় ধাপের পরীক্ষার ফলাফল চলতি সপ্তাহে মেডিক্যাল জার্নাল দ্য লানসেটে প্রকাশিত হয়েছে। এতে ভ্যাকসিনটিকে নিরাপদ ও কার্যকর হিসেবে উল্লেখ করা হয়।

ভ্যাকসিনের তৃতীয় ধাপের পরীক্ষার ফলাফল এই শরতে পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে।
মার্কিন কোম্পানি জনসন এন্ড জনসনও তাদের ভ্যাকসিন বিক্রিতে মুনাফা না করার অঙ্গীকার করেছে। কিন্তু ফাইজার, মের্ক ও মর্ডানা মঙ্গলবার মার্কিন আইনপ্রণেতাদের নিশ্চিত করেছেন তারা উৎপাদন খরচে ভ্যাকসিন বিক্রি করবে না।

উল্লেখ্য করোনা ভাইরাস প্রতিরোধে বিশ্বজুড়ে ২শ’ ভ্যাকসিন উৎপাদনের কাজ চলছে। এর মধ্যে ২৩টি ক্লিনিক্যাল ট্রায়ালে রয়েছে। সূত্র: বাসস।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading