ঝিনাইদহে নতুন করে আরও ৬৪ জন করোনায় আক্রান্ত

ঝিনাইদহে নতুন করে আরও ৬৪ জন করোনায় আক্রান্ত

খাইরুল ইসলাম নিরব । উত্তরদক্ষিণ
ঝিনাইদহ; বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২০ । আপডেট ১১:২৫

ঝিনাইদহে নতুন করে আরও ৬৪ জন করোনায় আক্রান্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা দাড়ালো ৭৪৬ জন।

ঝিনাইদহ সিভিল সার্জন কার্যলয়ের মেডিক্যাল অফিসার ও করোনা সেলের মুখপাত্র ডা. প্রসেনজিৎ বিশ্বাস পার্থ জানান, বৃহস্পতিবার (২৩ জুলাই) সকালে কুষ্টিয়া ল্যাব থেকে ঝিনাইদহে ১৫৩ টি নমুনার রিপোর্ট এসেছে। এর মধ্যে ৬৪ টি পজেটিভ।

আক্রান্তরা হলেন, সদর উপজেলায় ৪৯ জন, কালীগঞ্জ উপজেলায় ৮ জন, শৈলকুপা উপজেলায় ৪ জন, কোটচাদপুর উপজেলায় ২ জন এবং হরিনাকুন্ডু উপজেলায় ১ জন। আক্রান্ত ৭৪৬ জনের মধ্যে সুস্থ্য হয়েছেন ২৬০ জন। কোভিড-১৯ হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ২১ জন। জেলায় মোট মৃত্যুর সংখ্যা ১৪ জন।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading